শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 কুতুবজোমে সীমানা বিরোধকে কেন্দ্র করে মসজিদের ইমাম ছুরিকাহত

ভয়েস প্রতিবেদক’ মহেশখালী:

মহেশখালী কুতুবজোম নয়া পাড়ায় ছুরিকাঘাতে মসজিদের ইমাম মৌলভী আলমগীর গুরুতর আহত

মহেশখালীর কুতুবজুমের নয়াপাড়ায় ভিটা সক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

২৯ ডিসেম্বর সন্ধা ৬ টায় এই ঘটনা ঘটে। খোজ নিয়ে জানা যায় মহেশখালী কুতুবজোমের নয়া পাড়ায় ভিটা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যা ৬ টার সময় মৌলানা আলমগীর পিতা- পিতা নুরুল আমিন নামের একজনকে ছুরি, লোহার রড় দিয়ে নাকে,বাহুতে মারাত্মক জখম করে।পারিবারিক সুত্র জানান, দির্ঘদিন ধরে পাশের বাড়ির আবুবকর পিতা- দরবেশ আলি, আয়াত উল্লাহ,নুরুল আজিম পিতা আবু বক্করের সাথে সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে আজ সন্ধায় মসজিদে যাওয়ার সময় মৌলভী আলমগীরকে আবুবকর, আয়াত উল্লাহ,নুরুল আযিয গং তাকে নাকে,হাতের বাহুতে লোহার রড়, ছুরি দিয়ে আঘাত করে। তার স্বজনেরা তাকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে প্রাইমারি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার বাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এই ঘটনায় আহত মৌলবি আলমগীরের স্ত্রী বাদী হয়ে মহেশখালী থানায় মামলা গ্রহনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

আহত মোলানা আলমগীর কুতুবজুম নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এবং কুতুবজুম চরপাড়া মসজিদের ইমাম বলে জানা গেছে। এই ঘটনা আহত মৌলানা আলমগীরের পরিবার নিরাপত্তাহীনতায় আছে বলে জানিয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION