শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জনগণের সমর্থন নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় সেনাবাহিনী কাজ করছে- সেনা প্রধান

ভয়েস প্রতিবেদক:

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী সবসময় দেশের জনগনের সমর্থন নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষনের সময়ে সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার অঞ্চলের অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রমে অংশ নিয়েছে।

সেনাপ্রধান আজ শনিবার (৩১ ডিসেম্বর) কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনকালীন সময়ে কক্সবাজারের উখিয়া ইনানী এলাকায় শীতবস্ত্র বিতরণ ও সেনাবাহিনী পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপরোক্ত কথা বলেন।

প্রশিক্ষণ পরিদর্শনকালে তিনি যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলী পর্যবেক্ষণ করেন। তিনি বলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক বিভিন্ন কর্মকান্ড, জাতীয় দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে সুখ্যাতি ও প্রভূত সুনাম অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি সৈনিকদের মনোবল উন্নত রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান উপস্থিত ছিলেন।

উখিয়া উপজেলার ইনানীতে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এর ব্যবস্থাপনায় সহস্রাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে তিনি সেনাবাহিনী পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচী পরিচালনা করছে। এই কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা, গর্ভবতী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও বিশেষ পরামর্শ প্রদান করছে এবং অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের ছানি, চালসে ও দীর্ঘ দৃষ্টি ইত্যাদি রোগের চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে দুই হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা ও ঔষধপত্র বিতরণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION