শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চকরিয়া থেকে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেলসহ তিন যুবক গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

তিনটি চোরাই মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্র ও শনিবার রাতে চকরিয়ার পৃথক এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন-চকরিয়ার হারাবাং এলাকার জামাল উদ্দিনের ছেলে মুহাম্মদ হোসাইন (৩৬), ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবানের লামার সুদা বাদিপাড়া এলাকার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পুলিশ সুপার মাহফুজুল ইসলামের নির্দেশনায় ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদের তত্ত্বাবধানে একটি চৌকস টিম চকরিয়ায় অভিযান চালায়। এসময় তিনটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্নস্থান থেকে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় গাড়ি চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে।

জেলা গোয়েন্দা শাখার ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের রিমান্ডে এনে বাকি সহযোগীদের শনাক্তের প্রচেষ্টা চালানোর উদ্যোগ চলছে। অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION