শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পিকআপ গাড়ি তল্লাশি করে ৪ হাজার ইয়াবাসহ আবুল আটক

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ আবুল হাসেম ওরফে গুরা মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নস্থ রিংভং বন বিভাগের সামনে চেকপোস্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।

আটক যুবক আবুল হাসেম উখিয়া পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাকিম পাড়া এলাকার আব্দুস শুকুরের ছেলে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ রিংভং সড়কের সামনে দিয়ে একটি পিকআপ গাড়ি যোগে ইয়াবা পাচার করার সংবাদ পায় থানা পুলিশ। খবর পেয়ে দ্রুত থানা পুলিশের একটি টিম সেখানে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালায়। এসময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৪ হাজার ইয়াবাসহ আবুল হাসেম ওরফে গুরা মিয়া নামের এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও পাচার কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবতী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। অভিযানে পাচার কাজে ব্যবহৃত পিকআপ গাড়িও জব্দ করা হয়।

তিনি আরো বলেন, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে দুপুরে সোপর্দ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION