শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লুঙ্গি বাঁধা পুঁটলা উদ্ধার, পাওয়া গেল সাড়ে ৫ কোটি টাকার মাদক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।

সোমবার (২ জানুয়ারি) ভোর রাতে খারাংখালী বিওপি’র বিআরএম-১৪ হতে আনুমানিক ৫০ গজ দক্ষিণে নাফ নদীতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর এবং খারাংখালী বিওপি’র দুইটি টহলদল ওই স্থানে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধ এর আঁড় নিয়ে কৌশলে অবস্থান গ্রহণ করে। এসময় ভোর ৪টার দিকে টহলদল একজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিকে টহলদল চ্যালেঞ্জ করে খুব দ্রুত তার দিকে অগ্রসর হয়। কিন্তু বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি নাফ নদীর দিকে দৌঁড় দেয় এবং রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে নাফফোরা নামক দ্বীপের দিকে পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে বাঁধা একটি পুঁটলা উদ্ধার করে। ওই পুঁটলার ভিতর হতে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার, বিজিবিএম জানান, ওই এালাকায় ব্যাপক অভিযান চালিয়ে কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিকে সনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ (আইস) এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION