শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ায় লবণসহ কার্গো বোট ডুবি

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়া চ‍্যানেলে নোঙর করা লবণ বোঝাই একটি কার্গোবোট ডুবে গেছে।

বুধবার (৪ জানুয়ারি ) সকাল ৭টার দিকে লবণ ভর্তি বোটটি লেমশীখালী দরবার জেটি ঘাটের উত্তর পাশে দুর্ঘটনার শিকার হয়।

প্রত‍্যক্ষদর্শী টোল আদায়কারি নাজেম উদ্দিন নাজু জানান, বুধবার সকাল ৭টার দিকে লবণ বোঝাই নোঙর করা কার্গোবোটকে পেছন থেকে চলে আসা জেনি আক্তার নামের একটি ফিশিংবোট ধাক্কা দেয়। প্রাণভয়ে কার্গোবোটে থাকা ৪ জন মাঝি সাগরে লাফিয়ে পড়ে সাঁতরিয়ে কূলে ওঠেন। যার ফলে কার্গোটি আস্তে আস্তে তলিয়ে যায়।

কার্গোবোটের মালিক লেমশীখালী ইউপির সাবেক মেম্বার নেজামুল হক জানান, বুধবার সকালে তার মালিকানাধীন এমবি নজরুল নামের বোট লবণ নিয়ে নারায়ণগঞ্জ যাবার অপেক্ষায় সাড়ে ৪ হাজার মণ লবণ লোডসহ নোঙর করা ছিল।

মেম্বার নেজামুল হক আরও জানান, বাঁশখালীর মোক্তার কোম্পানির ফিশিং বোট পেছন থেকে ধাক্কা দিলে কার্গোটি ডুবে যায়। প্রায় ৩৫ লাখ টাকার লবণ পানিতে মিশে গেছে বলেও উল্লেখ করেন।

এছাড়াও কার্গোটি তুলে দিতে ফিশিং বোটের মালিক মোক্তার কোম্পানি এসেছেন বলেও জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION