শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

৮ দিন পর নৌবাহিনী উদ্ধার করেছে ভেসে থাকা ফিশিং বোটের ১৫ জেলে

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের দক্ষিণে গভীর সমুদ্র ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা ফিশিং বোট “নিশি পদ্মা” থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

উদ্ধারকৃত জেলেরা হলেন, উসমান সরওয়ার (৩৮), মো. আবুল বাশার (৫৭), মো. কাওসার (৩৮), মো. জয়নাল আবেদীন (৩০), মো. আবদুর রহমান (২১), মো. তরিকুল ইসলাম (১৭), মো. সৈয়দ (১৯), মো. আনসার (২১), বদিউল আলম (৪২), দিদার ইসলাম (৩৫), মো. আরাফাত (২২), তরিকুল্লাহ (৬০), জহির আলম (৪০), মো. ইউসুফ (৪২) এবং সালাহউদ্দিন (৩২)।

বুধবার (৪ জানুয়ারি) নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে দায়িত্বে নিয়োজিত থাকাকালে জেলেদের উদ্ধার করে বলে আইএসপিআর জানিয়েছে।

জেলেদের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। তবে অধিকাংশই বাঁশখালী ও কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

উদ্ধারকৃত ১৫ জেলে ও তাদের ফিশিং বোট “নিশি পদ্মা” কক্সবাজারের ইনানী সংলগ্ন জেটিতে নিয়ে বোটের মালিক মো. জসিম উদ্দিনের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

আইএসপিআর জানিয়েছে, উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

উদ্ধার অভিযানের জন্য নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, “নিশি পদ্মা” নামে ফিশিং বোটটি গত ২৪ ডিসেম্বর বাঁশখালী থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে গমন করে। পথিমধ্যে গত ২৮ ডিসেম্বর গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরবর্তীতে গত ৮ দিন যাবত ভাসমান অবস্থায় বোটটি গভীর সমুদ্রে অবস্থান করছিল।

অন্যদিকে নৌবাহিনী জাহাজ “অনুসন্ধান” গভীর সমুদ্রে জরিপ কাজে নিয়োজিত থাকাকালে গত ৪ জানুয়ারি ভাসমান অবস্থায় উক্ত বোটটির অবস্থান সনাক্ত করে। পরে দ্রুততম সময়ে নৌবাহিনী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে বোটটিকে জেলেসহ উদ্ধার করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION