শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পর্যটকবাহী গাড়ি উল্টে হিমছড়িতে নিহত ১

ভয়েস প্রতিবেদক:

রামুতে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। চালকসহ আহত হয়েছেন সাত জন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের হিমছড়িতে এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মমতাজ বেগম (৬০) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। হতাহতরা পরস্পর আত্মীয়-স্বজন।

ওসি আনোয়ারুল বলেন, রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জিপ গাড়ি যোগে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিলেন। গাড়িটি মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ‌্য তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION