শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি খুন

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

ব্যক্তিগত শত্রুতার জেরে কক্সবাজারের উখিয়া ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো. রশিদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে ওই ক্যাম্পের এ/৫ ব্লকে ঘটনাটি ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. রশিদ ক্যাম্প-১৫ এর এ ব্লকের বাসিন্দা এবং হেড মাঝি (নেতা)।

মো. ফারুক আহমেদ জানান, শনিবার রাতে ৩ জন দুষ্কৃতকারী মো. রশিদকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি তার দ্বিতীয় স্ত্রীর ঘর ক্যাম্প-১৫ এর এ/৫ ব্লকে অবস্থান করছিলেন। আহত অবস্থায় তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION