রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

মহেশখালীতে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মদ-অস্ত্রসহ গ্রেপ্তার ৪

শাহাব উদ্দিন, মহেশখালী:

মহেশখালী উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে চোলাই মদ, মদ তৈরির উপাদান (ওয়াশ) এবং বন্দুক ও কার্তুজসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের চৌচালা নামক পাহাড়ের গহীন এলাকায় অভিযানে চালিয়ে এসব উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মহেশখালী পৌরসভার পুটিবিলা দাসিমাঝি পাড়ার মৃত নুর আহমদের ছেলে নাছির উদ্দীন (৪১), ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের জ্যোতিষ দে’র ছেলে দুলাল দে (৩৮), বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গা পাড়া গ্রামের জোনাব আলীর ছেলে জসিম উদ্দীন (৩৬) এবং মনুমিয়া সিকদার পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে মোহাম্মদ শরীফ (৫৫)।

অভিযানে প্রস্তুতকৃত ১৫০ লিটার চোলাই মদ, মদ তৈরির ৩০০ লিটার উপাদান (ওয়াশ), ওই কারখানার পাহারার কাজে ব্যবহৃত একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ, দুটি ধারালো দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবৎ মহেশখালীর পাহাড়ের গভীরে চোলাই মদ প্রস্তুত করে মহেশখালী-কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল চক্রটি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাছির উদ্দিনের বিরুদ্ধে ৩টি মাদকের মামলাসহ ৪টি মামলা, জসীম উদ্দীনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি এবং দুলাল দে’র বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION