রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহি জাহাজ চলাচল শুরু

বিশেষ প্রতিবেদক:

দীর্ঘ প্রতিক্ষার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহি জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সাড়ে ৯টার দিকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে ৬১০জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ কক্সবাজার ভয়েসকে জানান, ‘চলতি পর্যটন মৌসুমে দীর্ঘ প্রতিক্ষার পর প্রশাসনের অনুমতি নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন নো-রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এমভি পারিজাত ও এমভি রাজহংস নামের দুটি জাহাজ ৬১০জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আগামী শনিবার থেকে অন্যান্য জাহাজ গুলো চলাচল করবে।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আবু সুফিয়ান কক্সবাজার ভয়েসকে জানান, ‘সন্ধ্যায় জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশের কিছু শর্তসাপেক্ষে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরে অন্যান্য জাহাজ গুলো সেন্টমার্টিন নৌ-রুটে চলাচল করতে পারবে।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল কক্সবাজার ভয়েসকে বলেন, ‘পর্যটন মৌসুমের আর মাত্র দুই মাস সময় বাকি আছে। এই দুই মাসে আমরা পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণ করে আনন্দ দিতে চাই। টেকনাফ-সেন্টমার্টিনে অনেক শিক্ষার্থী ভ্রমণ করে। আবার অনেক অসচ্ছল লোকজনও সেন্টমার্টিন ভ্রমণ করতে চায়। জাহাজ মালিকদের আমরা অনুরোধ করবো যারা অক্ষম তাদের টিকিটমূল্য বিবেচনা করতে। সর্বোপরি আমরা আশা রাখছি, পর্যটকরা নিরাপদে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবে।

উল্লেখ্য, নাফনদীতে নাব্রতা সংকট ও মিয়ানমারে চলমান সংঘর্ষের কারণ দেখিয়ে চলতি পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখে প্রশাসন। একারণে টেকনাফ থেকে কোন জাহাজ এতদিন সেন্টমার্টিন নৌ-রুটে চলাচল করেনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION