বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অপহরণ’র ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ৬ রোহিঙ্গা ফিরেছে 

ভয়েস প্রতিবেদক, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে কথিত অপহরণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে বাড়িতে ফিরেছে অপহৃত ৬ রোহিঙ্গা।
টেকনাফে স্থানীয় ৪ কৃষক অপহরণের পর সাড়ে ১৩ লাখ টাকা দিয়ে ফেরার কিছুদিন যেতে না যেতেই এবার ৬ জন রোহিঙ্গাকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে ।
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে এসব রোহিঙ্গারা নিজ বাড়িতে ফিরেছেন বলে জানিয়েছেন পুলিশ।
টেকনাফ থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রোহিঙ্গারা প্রতিনিয়ত বিভিন্ন কাজে ক্যাম্পের বাইরে গিয়ে নানাভাবে ঘটনার জন্ম দেয়। বিশেষ করে বিভিন্ন লেনদেনের মাধ্যমে বনিবনা না হলে একে অপরকে বেঁধে রাখে। এসব ঘটনা হয়ে যাই অপহরণ। আমি খোঁজ নিয়ে জেনেছি কথিত অপহৃতরা বাড়ি ফিরেছে।
ফিরে আসা রোহিঙ্গারা হলেন- টেকনাফের চাকমারকুল ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী আমির হাকিমের ছেলে মোঃ ফরোয়াস (২০) ও মোঃ জুহার (৩০) মোহাম্মদ ইসলামের ছেলে মোঃ নূর (৩৫) আবুল হোসেনের ছেলে নুরুল হক (৩০) ইউসুফের ছেলে জাহিদ হোসেন (৩৫) আব্দুস সালামের ছেলে মোঃ ইদ্রিস (১৯)।
এদিকে, ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ফিরে আসা আমির হাকিমের ছেলে জুহার। ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বলে দাবি করেন তিনি।
গত শুক্রবার রাতে টেকনাফ উপজেলাধীন ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের পার্শবর্তী স্থানীয় বেলাল (৩৫) নামে এক ব্যক্তির মাধ্যমে ৬ জন রোহিঙ্গা টেকনাফে কাজের সন্ধ্যানে গেলে অজ্ঞাত দুর্বৃত্তদলের সদস্যরা তাদের ইজিবাইকে করে পল্লান পাড়া নিয়ে যায়। মাগরিবের পরে তাদের হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION