রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

রামুতে বন্য হাতির আক্রমণে কৃষি শ্রমিকের মৃত্যু

বন্যহাতির এই দলটি খাবারের সন্ধানে এসে রাতভর পার্কের অভ্যন্তরে পশুখাদ্যের বাগানে অবস্থান করে আসছে। অবশ্য ভোর হলেই ফের গহীণ জঙ্গলে ফিরেও যাচ্ছে। ছবি সংগৃহীত।

ভয়েস প্রতিবেদক:

রামুতে বন্য হাতির আক্রমণে রশিদ আহমদ (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে জোয়ারিয়ানালা ইউনিয়নের ভালুকিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

রশিদ আহমদ উপজেলার জোয়ারিয়ানালা ৫নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, জোয়ারিয়ানালার ফরেস্ট অফিসের প্রায় দুই কিলোমিটার পূর্ব পাশে মোইষ্যা খাল নামক স্থানের কৃষিজমিতে রশিদ আহমদ কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভালুকিয়া নামক স্থানে পৌঁছালে বন্য হাতির সামনে পড়ে যান। এসময় হাতি তাকে আছড়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, ভালুকিয়া এলাকা থেকে রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, আমরা খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তিকে দাফনের পর বন বিভাগের নিয়ম অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION