বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির সঙ্গে ইয়াবাকারবারিদের গোলাগুলি 

নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত, ফাইফ ছবি।

ভয়েস প্রতিবেদক:
উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে ইয়াবাকারবারিদের সঙ্গে ‘বিজিবির টহল টিমে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবি।
মঙ্গলবার রাত সাড়ে ১১টারদিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্ত এলাকায় ২০ নম্বর সীমানা পিলারের কাছে দুই দল ইয়াবাকারবারির মধ্যে ইয়াবা কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক বালুখালী বিজিবি ক্যাম্পের সদস্য পরে ঘুমধুম ও পালংখালী বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে ইয়াবাকারবারিরা বিজিবি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে বেশ কিছু সময় বিজিবি ইয়াবা কারবারি দলের মধ্যে গোলাগুলি চলে। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমার সীমান্তের ওপারে চলে যায়।
বিজিবির এই কর্মকর্তা জানান গোলাগুলির ঘটনায় বিজিবির কেউ আহত হয়নি। তবে ইয়াবা কারবারিদের কোন সদস্য আহত বা নিহত হয়েছে কিনা তা জানা যায়নি। বর্তমানে সীমান্ত এলাকার বিজিবির সকল বিওপি সমূহ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি টহল এবং গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION