শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মধ্যরাতে আগুনে পুড়ল ৬টি বসতঘর,ক্ষয়ক্ষতি ৩০ লাখ! 

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াজারে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়ে ৬ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ পরিবারের ২০ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘরের মালিকরা হলেন- কালা মিয়ার পুত্র আব্দু শুক্কুর, তাঁর তিন ছেলে কবির আহমদ, জকির আহমদ, নীর আহমদ, নজির আহমদের মেয়ে দেলোয়ারা বেগম।
বুধবার ( ১৮ জানুয়ারি) রাত ১২ সাড়ে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
আগুনের সূত্রপাত হওয়ার পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং আগুন নিভানোর প্রাণপণ চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিস আসার পূর্বেই আগুনে পুড়ে ঘরগুলো ছাই হয়ে যায়। স্থানীয়দের টানা তিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কোনোধরণের মালামাল রক্ষা করতে পারেননি।
ভূক্তভোগী আব্দু শুক্কুর জানান, গতরাত সাড়ে ১২ টারদিকে হঠাৎ ঘরের মধ্যে আগুন জ্বলতেছে দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে গেছি। কিন্তু ঘরের মধ্যে ছোটছোট দুইটা বাচ্চা ঘুমিয়ে ছিল। আবার ফিরে এসে আগুন উপেক্ষা করে বাচ্চা দু’টি বের করে কোনোমতে প্রাণ বাঁচিয়েছি। অনেক চেষ্টা করেও ঘরের মালামাল রক্ষা করতে পারিনি।  আমরা গরীব মানুষ, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ঘটনাস্থলে পরিদর্শন শেষে বলেন,ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে প্রাথমিক ৩টি করে কম্বল ও ৩ হাজার করে টাকা দেয়া হবে। যেহেতু তাঁদের ২০/৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, তাই সরকারি বেসরকারি সংস্থাগুলোকে সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, এখন গাড়িতে আছি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION