সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক:
বোলিংটা নিয়ন্ত্রিত হলেও ব্যাটিংটা হয়নি জুতসই। তাতে ছোট লক্ষ্য তাড়া করতে বেগ পেতেই হয়েছে। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগ্রেসরা। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা তৃতীয় জয়ে যুব মহিলা বিশ্বকাপে দিশারা হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন।

আজ বেনোনিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান তোলে আমেরিকানরা। এরপর ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে ১০৪ রান করে জয় নিশ্চিত করেন আফিয়া প্রত্যাশারা।

ব্যাট হাতে ১০ রান আর বল হাতে ১৩ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাস। স্বর্ণা আক্তারের ১৪ বলে ২২ রানের ঝড়ো ইনিংসটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

তিন ম্যাচে বাংলাদেশের অর্জন পূর্ণ ৬ পয়েন্ট। এর আগে তারা জিতেছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে। ‘এ’ গ্রুপ থেকে আসরের সুপার সিক্সে তাদের সঙ্গী হয়েছে ওই দুই দলই। তিন ম্যাচে অজিদের পয়েন্ট ৪। সমান ম্যাচে লঙ্কানরা পেয়েছে ২ পয়েন্ট। সবকটিতে হেরে নারী যুব বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া যুক্তরাষ্ট্রের নামের পাশে কোনো পয়েন্ট নেই।

আগামী ২১ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন ডি গ্রুপের রানার্স-আপ দলকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION