রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরির ৫ কৌশল

লাইফস্টাইল ডেস্ক:

ফ্রেঞ্চ ফ্রাই প্রায় সব বয়সের মানুষের পছন্দের একটি খাবার। এটি যেকোনো অনুষ্ঠানেও খাবারের তালিকায় রাখা যায় খুব সহজেই।

বাড়িতেও বিকেলের নাস্তা হিসেবে রাখতে পারেন এটি। অনেকেই মাঝে মাঝে বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার চেষ্টা করেন। তবে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হয়তো হয় না। কিন্তু সব রেসিপি পারফেক্ট বানানোর জন্য রয়েছে কিছু কৌশল। যার মাধ্যমে খুব সহজেই বাড়িতেই বানাতে পারেন রেস্টুরেন্টের মতো খাবার।

শেফ পঙ্কজ ভাদুরিয়া তার ইনস্টাগ্রাম পেজে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরির ৫ গুরুত্বপূর্ণ কৌশল শেয়ার করেছেন। চলুন জেনে নেই সেই ৫ কৌশল-

আলু সঠিকভাবে কেটে নিন

রেসিপি শুরু করার জন্য যখন কাঁচা আলু কাটবেন, তখন এইগুলো এক ইঞ্চির ১/৪ পুরুত্বে কাটতে ভুলবেন না। এটিই ফ্রাইের আদর্শ পুরুত্ব যা সব রেস্টুরেন্টগুলো মেনে চলে।

প্রি-কুক ফ্রাই

সঠিক টেক্সচার পাওয়ার জন্য এটি একটি দুর্দান্ত উপায়। কাঁচা আলুর টুকরোগুলো ঠাণ্ডা পানিতে সামান্য ভিনেগার ও লবণ দিয়ে ৭-৮ মিনিট ফুটিয়ে নিন। এরপরে তা বের করে কিছুক্ষণ তোয়ালেতে ঢেকে রাখুন।

প্রথমে কয়েক সেকেন্ড ভাজুন

সেদ্ধ আলুগুলো খুব গরম তেলে ডুবিয়ে দিন এবং মাত্র ৫০ সেকেন্ডের জন্য ভাজুন। এরপরে এগুলো বের করে পেপার টাওয়েলে রেখে ঠাণ্ডা হতে দিন।

ফ্রাই ফ্রিজ করুন

একবার আধা-ভাজা আলুগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। এরপরে এইগুলো ফ্রিজে রাখুন।

ডিফ্রস্ট করবেন না

অনেকের ধারণা ডিফ্রস্ট করা হলে ক্রিস্পি হয়ে যায়। কিন্তু এতে আলু দূর্বল হয়ে যায়। তাই ফ্রিজ থেকে বের করে ব্রাউন না হওয়া পর্যন্ত তেলে ডুবিয়ে ভাজতে হবে।

এনডিটিভি অবলম্বনে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION