শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বড়ছড়া দরিয়ানগর আশ্রয়ন প্রকল্পের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে বড়ছড়া দরিয়ানগর আশ্রয়ন প্রকল্পের দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে আশ্রয়ণ প্রকল্পের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

বিতরণকালে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে সব সময় রয়েছেন।প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এসব শীতবস্ত্র জেলাব্যাপী বিতরণ করা হচ্ছে এবং এসব শীতবস্ত্রসহ সকল প্রকার মানবিক সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া, সহকারি কমিশনার (ভূমি/সদর) জিল্লুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো রাইসুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান,আশ্রয়ণ প্রকল্প সমবায় সমিতির সভাপতি মাহবুব আলম,স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION