সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোনালদোর পর মেসিও কি যাচ্ছেন সৌদির ক্লাবে?

খেলাধুলা ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। সেখানে একটি ম্যাচেও খেলেছেন তিনি। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল পিএসজি। লড়াই করেছেন মেসি, নেইমার ও এমবাপ্পেদের বিপক্ষে। আগামী রবিবার তার মূল ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামবেন তিনি। রোনালদোর সেই পথ লিওনেল মেসিও অনুসরণ করতে চলেছেন বলে খবর চাউর হয়েছে।

খবর ছড়াতে শুরু করেছে, রোনালদোর পর মেসিকেও সই করাতে চলেছে সৌদির কোনো একটি ক্লাব। এক ধাপ এগিয়ে কয়েকদিন আগে জানানো হয়, আল-হিলাল ও আল ইতিহাদ প্রতি মৌসুমে আর্জেন্টিনাকে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো দিতে ইচ্ছুক। তারা সরকারের কাছে সাহায্য চেয়েছে যাতে তারা মেসিকে সই করাতে পারে।

যদিও সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলকাসিম আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আগামী মৌসুমে সৌদি প্রিমিয়ার লিগের (এসপিএল) ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বর্তমানে মেসির যোগ দেওয়ার সম্ভাবনা নেই।’

তবে আগামীতে তিনি চান মেসি এসপিএল খেলুক। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা লিওনেল মেসির সম্ভাব্য আগমন সম্পর্কে কিছুই জানি না। যদিও আমি আমার পরিকল্পনা লুকিয়ে রাখতে চাই না। সৌদি ফেডারেশনের পক্ষ থেকে বলছি, আমরা তাকে একদিন ঘরোয়া লিগে রাখতে চাই।’

তিনি যোগ করেন, ‘ফেডারেশন সব সময় ফুটবলের উন্নতি চায়। আমাদের ফুটবলের উন্নতির লক্ষ্যে ছুটে চলেছি। আমরা অবশ্যই রোনালদো এবং মেসিকে একই লিগে আবারও দেখতে চাই। কিন্তু সত্য হল আমরা এখন কিছুই জানি না। ইচ্ছা রয়েছে। তবে এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। তবে কোনো কিছুই ফাইনাল হয়নি। অদূর ভবিষ্যতে মেসিকে নিয়ে আসা যাবে বলে আশা করি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION