শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, রামু:

রামুতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২ জানুয়ারি) রাতে বর্বরোচিত এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলম (৬৫) রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।

ঘাতক ছেলে শহিদুল্লাহ (৩২) মাদকাসক্ত এবং ডাকাতিসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাত সাড়ে দশটায় শহিদুল্লাহ মদ্যপান অবস্থায় বাড়িতে এলে বাবা তাকে বাড়িতে প্রবেশে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বাবা মোহাম্মদ আলম মাটিতে পড়ে যান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংকরোড মেরিন সিটি হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় কতিপয় ব্যক্তি মারধরের বিষয়টি ধামাচাপা দিয়ে ঘাতক শহিদুল্লাহ্কে বাঁচাতে তৎপর হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, পিতা হত্যায় অভিযুক্ত শহিদুল্লাহর বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের উপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি)আনোয়ারুল হোসাইন জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে তিনি বিষয়টি শুনেছেন। অভিযুক্ত ছেলে শহিদুল্লাহ্কে আটকের চেষ্টা চলছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION