বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অভাবের তাড়না সইতে না পেরে মহেশখালীতে যুবকের আত্মহত্যা!

আত্মহত্যা,ফাইল ছবি

শাহাব উদ্দীন সিকদার মহেশখালী:

মহেশখালীতে বিষপানে টিপু আহমেদ (২৫) নামে এক দিনমুজুর আত্মহত্যা করেছেন। রোববার রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ চালিয়াতলী এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ছাবের মিয়ার ছেলে। নিহতের স্ত্রী কোহিনুর আক্তারের জানান অভাবের তাড়নায় বিষপানে আত্মহত্যা করেছেন তিনি।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, টিপু দিনমজুরের কাজ করতেন। আর্থিক টানাপোড়েনে অসচ্ছলতা নিয়ে পরিবারে নানা সময় কলহ লেগে থাকতো। ক্ষুদ্র ঋণ সংস্থার ঋণও ছিলো তার। তা পরিশোধ করতে হিমশিম খাচ্চিল সে।

নিহত টিপুর স্ত্রী জানায়, রোববার রাতে বাড়িতে নিত্য প্রয়োজনীয় রসদ চাল-ডাল কিছু না থাকায় এস কিনে আনতে বলেন টিপুকে। এসময় তিনি কাজের টাকা পায়নি জানিয়ে তার কাছে চাল-ডাল আনার টাকা নেই বলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান।পরে রাত আনুমানিক ১২ টায় বাড়ির পাশের দোকান থেকে টিপুর মা দিয়াশলাই আনতে গিয়ে বাড়ির কিছু দূরে পড়ে থাকা অবস্থায় ছেলে টিপুকে দেখতে পান। টিপুর মায়ের চিৎকারে স্থানীয়রা এসে টিপুকে উদ্ধার করে বদরখালীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মহেশখালী থানার উপপরিদর্শক মোঃ হাসান জানান, জাতীয় পরিসেবা ৯৯৯ এর মাধ্যমে মহেশখালী থানা সূত্রে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে বিষপানে টিপুর মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন সুরতহাল পরবর্তী ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায, টিপু দিনমজুরের কাজ করতো। তার স্ত্রী ও তার মায়ের মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ লেগে থাকতো। হয়ত অভাবের টানাপোড়নের কারনে স্ত্রী ও তার মায়ের সাথে ঝগড়ার জের ধরে টিপু বিষপানে আত্মহত্যা করতে পারে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION