বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কুতুবদিয়ায় গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ফিশিং বোট

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়ার গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ফিশিং বোট পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি ) সকাল ৭টার দিকে এ অগ্নি দুর্ঘটনাটি ঘটে।

ফিশিং বোটের মালিক উপজেলার উত্তর ধুরুং নজু বাপের বাড়ি গ্রামের ফরিদুল আলম জানান, তার ৪৫ অশ্বশক্তি সম্পন্ন একটি ফিশিং বোট মেরামতের জন‍্য সোমবার রাতে বাশঁখালীর শেখেরখিল জলকদর খালে রেজাউল করিম চৌধুরীর ডকে তোলেন।

মঙ্গলবার সকাল ৭ টার দিকে হঠাৎ ফিশিং বোটে থাকা গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ডকে থাকা অন‍্যান‍্য বোট রক্ষায় আক্রান্ত ফিশিং বোট খালের পানিতে নামিয়ে দেয়া হয়। প্রায় দু’ঘন্টায় ভাসমান অবস্থায় বোট পুড়ে গেলেও আগুন নেভানো সম্ভব হয়নি।

একই এলাকার নেজাম উদ্দিন জানান, ফিশিং বোটটি সোমবার রাতেই ডকে তোলা হয়েছিল। তবে আগুনে কোন প্রাণহানী ঘটেনি। এটি মেরামতে অন্তত ১৫ লাখ টাকা খরচ হবে বলে তিনি জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION