বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

৩ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার মামলায়

আইন আদালত

ভয়েস প্রতিবেদক:

জেলায় সাড়ে ৪ লাখ ইয়াবা এবং ৯ লাখ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় আদালত ৩ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আসামিরা হলেন, মিয়ানমারের আরাকান জেলার আইকাফ থানার অনডাং এলাকার মৌং সাদুর পুত্র এ খং সা, স্যাং টোয়েং এর পুত্র মৌং চোং অং এবং আরাকানের সাই আইকান পেলিসং এলাকার মো. ইদ্রিসের পুত্র মো .ইসহাক।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) জিআর মামলা নং-১০০৭/২০২০ শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ ও এপিপি দীলিপ কুমার ধর মামলাটি পরিচালনা করেন। আসামীদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসাবে ছিলেন সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, ২০২০ সালের ৭ ডিসেম্বর সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ থেকে ইয়াবা ও মিয়ানমারের মুদ্রাসহ ৩ জনকে আটক করেছিল কোস্ট গার্ড।

এ বিষয়ে ৮ ডিসেম্বর তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের পেটি অফিসার মো. আরশাদুল ইসলাম। যার থানা মামলা নং -১৭। জিআর মামলা নং-১০০৭/২০২০।
পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ জানিয়েছেন, দণ্ডিত আসামিদের নিকট থেকে জব্দকৃত ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন আদালত। তাদের সাজা মেয়াদ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION