বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সেন্ট মার্টিনে অবৈধভাবে গড়ে ওঠা পর্যটন রিসোর্টের বিরুদ্ধে অভিযান

ভয়েস নিউজ ডেস্ক:

সেন্ট মার্টিন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পর্যটন রিসোর্টের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এই মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে আটটি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ২৫ ও ২৬ জানুয়ারি এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে সেন্ট মার্টিন এলাকার কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক করা হয়।

এ ছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন‍্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে সহযোগিতা করে স্থানীয় উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ট্যুরিস্ট পুলিশ।

সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION