সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিশ্বকাপে বাংলাদেশের উন্মাদনার কথা জানতেন মেসি

খেলাধুলা ডেস্ক:
কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষদের উন্মাদনার গল্প ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। টুর্নামেন্ট চলাকালে এ নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের দেড় মাস পর মুখ খুললেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে বিশ্বকাপ জয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ।

মেসি বলেন, ‘হ্যাঁ আমি দেখেছি (বিশ্বকাপে বাংলাদেশের মানুষদের সমর্থন)। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’

বিশ্বকাপ চলাকালীন স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষদের উন্মাদনার গল্প বিশ্ব মিডিয়ায় বেশ ফলাও করে ছাপা হয়। ব্যাপারটিতে আর্জেন্টাইনরা এতটা আপ্লুত ছিল যে, তারা বুয়েনস এইরেসেও বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION