সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ক্যারিয়ার লিগ গোলে পাঁচশ ছুঁয়েছেন রোনালদো

রোনালদো

খেলাধুলা ডেস্ক:

সৌদি প্রো লিগে বৃহস্পতিবার আল ওয়েহদাকে ৪-০ গোলে হারালো আল নাসের। সবগুলো গোলই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ক্যারিয়ার লিগ গোলে পাঁচশ ছুঁয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

কিং আব্দুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে একপেশে ম্যাচ জিতে নিয়েছে আল নাসের। দুই অর্ধে দুটি করে গোল করেছেন রোনালদো। ২১তম মিনিটের গোলে পাঁচশতম লিগ গোলের মাইলফলকে নাম লেখেন তিনি, দ্রুত তা বাড়িয়ে নেন ৫০৩-এ।

নতুন ক্লাবে প্রথশ দুই ম্যাচে গোল করতে পারেননি রোনালদো। শুনতে হয়েছিল সমালোচনা। এরপর দুই ম্যাচেই পাঁচ গোল করলেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার এক ম্যাচে চার গোল করেছেন সিআরসেভেন। ওইবার লিথুয়ানিয়ার বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে এক হালি গোল করেন তিনি। সবশেষ ২০১৮ সালের মার্চে লা লিগায় জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ম্যাচে চার গোল দিয়েছিলেন।

এই জয়ে আল নাসের ১৬ ম্যাচ শেষে লিগের শীর্ষে ফিরলো। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাব সমান ৩৭ পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION