সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যে কারণে ক্ষুব্ধ নেইমারের উপর পিএসজির সতীর্থরা

খেলাধুলা ডেস্ক:

মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ খেলতে ১৪ ফেব্রুয়ারি রাতে মাঠে নামছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে প্যারিসিয়ানরা। ওই ম্যাচের আগে পিএসজি শিবিরে ‘ভাঙনের সুর’।

মার্সেই-এর বিপক্ষে কাপ দে ফ্রান্স-এর ম্যাচে হেরেছে পিএসজি। লিগ ম্যাচে এমবাপ্পে-মেসিহীন দলকে টানতে পারেননি নেইমার জুনিয়র। পিএসজি হেরেছে ৩-১ গোলে। ওই হারের পর পিএসজির ড্রেসিংরুমে খেলোয়াড় ও দলটির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে খবর।

প্যারিসের সংবাদ মাধ্যম দাবি করেছে, দলটির তারকা নেইমার এবং অধিনায়ক মার্কুইনোসের ওপর চড়াও হন কাম্পোস। খেলোয়াড়দের আগ্রাসন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জবাবে নাকি নেইমার বলেছেন, সমস্যাটা আগ্রাসনে নয় অন্যত্র।

কাম্পোসের সঙ্গে ওই ঘটনার আগে ড্রেসিংরুমে তরুণ মিডফিল্ডার ভিতিনহা এবং তরুণ স্ট্রাইকার হুগো ইকিটিকের ওপর ক্ষোভ প্রকাশ করেন নেইমার। ভিতিনহা ফাইনাল থার্ডে ভালো কোন বলের সরবরাহ দিতে পারছিলেন না। অন্যদিকে ইকিটিকও পজিশন, পাসিং, প্রেসিং মিলিয়ে ভালো ছন্দে না থাকায় তার প্রতি আপত্তিকর শব্দ প্রয়োগ করেন নেইমার।

মাঠেও তরুণ ওই স্ট্রাইকারের প্রতি সমানুভূতি দেখাননি নেইমার। ব্রাজিলিয়ান তারকার ওমন আচরণ ভালোভাবে নেননি ভিতিনহা এবং ইকিটিক। এমনকি ড্রেসিংরুমের অন্যরাও নেইমারের ওই আচরণে রুষ্ট ছিলেন। যারা ওই দুই ফুটবলারের জন্য ‘ঢাল ধরেছেন’ তারাও নেইমারের ওপর ক্ষুব্ধ হয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION