সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রংপুর কে হারিয়ে ফাইনালে সিলেট

খেলাধুলা ডেস্ক:

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স।

টস হেরে আগে ব্যাট করে সিলেট ৭ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি রংপুর। ১৯ রানের দারুণ জয়ে ফাইনালে নাম লেখায় মাশরাফির সিলেট।

১৮২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। দলীয় ৩ রানেই ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংস এলবিডব্লিউ হন তানজিম হাসান সাকিবের বলে। আগের ম্যাচে দারুণ পারফরম্যান্স করা শামীম হোসেন পাটোয়ারী আজ সুবিধা করতে পারেননি। দলীয় ৩৪ রানের মাথায় রুবেল হোসেনের বলে লিন্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ রানে।

সেখান থেকে নিকোলাস পুরান ও রনি তালুকদার দলকে টেনে তুলতে থাকেন লড়াইয়ের মঞ্চে। এই জুটিতে ৩৪ রান তোলার পর ফিরেন ঝড় তোলা পুরান। নতুন সাইনিং লুক উডের বলে লিন্ডের হাতে ক্যাচ দিয়ে পুরান ফেরেন ১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩০ রান করে।

সেখান থেকে রনি ও নুরুল হাসান সোহান দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যেতে থাকেন। একটা সময় মনে হচ্ছিল তাদের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নিবে রংপুর। ৫২ বলে তাদের দুজনের তোলা ৮২ রান তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল।

কিন্তু ১৫০ রানের মাথায় নুরুল ও ১৫১ রানের মাথায় রনি তালুকদার আউট হলে জয়ের সম্ভাবনা ক্ষীণ হতে থাকে। নুরুল ৪ চারে ২৪ বলে ৩৩ রান করে তানজিম সাকিবের বলে ও রনি ৫২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করে রান আউট হন।

এরপর সময় যতো গড়িয়েছে জয়ের বন্দর থেকে ততোই দূরে সরে গেছে রংপুর। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানেই থামতে হয় তাদের। আর ১৯ রানের দারুণ জয়ে প্রথম কোয়ালিফায়ারে হার মানা সিলেট জায়গা করে নেয় ফাইনালে।

বৃহস্পতিবার তিনবার শিরোপা জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চারবার শিরোপা জেতা অভিজ্ঞ অধিনায়ক মাশরাফির নেতৃত্বাধীন সিলেট।

ভয়েজ / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION