বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

কক্সবাজারে ২৫ দিন পর শিথিল হচ্ছে লকডাউন

ইমাম খাইর:
টানা দুই দফায় ২৫ দিন পরে আগামী ১ জুলাই থেকে কক্সবাজার পৌর এলাকায় লকডাউন শিথিল করা হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে সকল ধরণের কার্যক্রম স্বাভাবিক চলবে।
এর জন্য সিভিল সার্জনের পক্ষ থেকে পৌরসভার অতি ঝুঁকিপূর্ণ ও করোনাপ্রবণ এলাকায় চিহ্নিত করে সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১১ টার দিকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

তিনি জানান, মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকা দু’টোই বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার সিভিল সার্জনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে। লকডাউন শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করেছেন জেলা প্রশাসক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION