বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অবশেষে আদালতের নির্দেশে প্রাণ ফিরে পাচ্ছে বাঁকখালী নদী

ভয়েস প্রতিবেদক:

দখলদারদের থাবায় অস্তিত্ব সংকটে পড়েছে পর্যটন নগরী কক্সবাজারের প্রাণ হিসেবে পরিচিত বাঁকখালী নদী। এর সঙ্গে বিপন্ন করা হয়েছে নদীর তীরবর্তী প্যারাবন। ইচ্ছামতো তীর দখল ছাড়াও পার্শ্ববর্তী প্রায় ৬০০ হেক্টরের বন নিধন করে চলছে ভরাট ও প্লট তৈরির কাজ। নির্মাণ হচ্ছে একের পর এক স্থাপনা। অবশেষে আদালতের নির্দেশে প্রাণ ফিরছে নদীর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে টাস্ক ফোর্স। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, র‌্যাব, পুলিশ, পরিবেশ অধিদফতর, দমকল বাহিনীসহ সংশ্লিষ্টরা।

নদী দখল ও প্যারাবন ধ্বংসের বিষয়ে এডিএম আবু সুফিয়ান বলেন, নদীর জীবন্ত সত্তাকে হত্যার পর বন নিধন চরম অমানবিকতা। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এসব অবৈধ দখল যেকোনোভাবে উচ্ছেদ করা হবে। ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদে দায়িত্ব পালন করছেন। সঙ্গে নদী রক্ষা কমিশন, বনবিভাগ, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদফতর, বিদ্যুৎ বিভাগ, দমকল বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি শাখা অভিযানে অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, প্রথম দিন সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। বাকি স্থাপনাও ক্রমে সরিয়ে ফেলা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION