সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নেইমারের সফল অস্ত্রোপচার

খেলাধুলা ডেস্ক:
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ডান গোড়ালির সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে।শুক্রবার কাতারের রাজধানী দোহার আসপিটার হাসপাতালে পিএসজি তারকার অস্ত্রোপাচার সম্পন্ন হয়। ৩১ বছর বয়সী তারকা চলতি মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামতে পারবেন না বলে আগেই জানা গিয়েছিল।

স্বনামধন্য ব্রিটিশ সার্জন জেমস কালডারের তত্ত্বাবধানে নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কালডার এর আগেও বেশ কয়েকজন ইউরোপিয়ান তারকার চিকিৎসা করেছেন।

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নেইমারের গোড়ালির অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছে। এখন তাকে যথাযথ বিশ্রাম ও চিকিৎসার সব নিয়মাবলি মেনে চলতে হবে।’ তবে কবে নাগাদ নেইমার বাড়ি ফিরতে পারেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গত মাসে লিলির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। এর আগেও বেশ কয়েকবার ইনজুরির কারণে তার পিএসজির ক্যারিয়ার বাঁধাগ্রস্ত হয়েছে।

২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিমিয়ে পিএসজিতে আসার পর থেকে ফিটনেস সমস্যা যেন নেইমারের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পিএসজির লিগ ওয়ান ম্যাচে মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION