রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজারের উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ানসহ ৪ সদস্যের প্রতিনিধিদল। এ সময় মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতিত রোহিঙ্গা নর-নারী ও শিশুদের সাথে খোলামেলা আলাপ-আলোচনা করে দটটি। এ ছাড়া বিভিন্ন দাতা সংস্থার উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপারে খোঁজখবর নেন।

ঢাকা থেকে বিমানযোগে শনিবার (১১ মার্চ) সকাল ৯টায় কক্সবাজার পৌঁছায় প্রতিনিধিদলের সদস্যরা। সেখান থেকে প্রতিনিধিদলটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে তারা উখিয়ায় পৌঁছায়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ট্রিভেলিয়ানের ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাসের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও ঢাকায় মিয়ানমার দূতাবাসের পরিচালক মো. বারীকুল ইসলাম।

অষ্টম আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ‘প্রতিনিধিদলের সদস্যরা প্রথমে উখিয়ার ৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তারা ১৮ ও ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্প পরিদর্শন করেন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION