সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এবার টি-টোয়েন্টিতে ইংল্যান্ডে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:
দুর্দান্ত বোলিংয়ে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে ছোট্ট পুঁজি নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দিল ইংল্যান্ড। নাজমুল হোসেন শান্তর ব্যাটে সেই চ্যালেঞ্জ জিতে ম্যাচের সঙ্গে সিরিজ জয়ের আনন্দেও মাতল বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার ইংল্যান্ডকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হয়েছে সিরিজ।

২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ হারায় টাইগাররা। এছাড়া জিম্বাবুয়ে বাদে বদ দলগুলোর মধ্যে একাধিক ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কৃতিত্ব ছিল টাইগাররা। এবার সেই তালিকায় যোগ হলো ইংল্যান্ডের নাম। সেটাও ইংলিশদের বিপক্ষে প্রথম সিরিজেই।

এই সিরিজের আগে ইংলিশদের বিপক্ষে মাত্র এক ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION