সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

‘রোহিঙ্গা ক্যাম্পে শিগগিরই যৌথ অভিযান’

 

ভয়েস নিউজ ডেস্ক:

এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন বলেছেন, রোহিঙ্গারা এখন চ্যালেঞ্জ। এ কারণে অচিরেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উত্তরার র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খুরশিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের একটি বড় অংশ নানারকম অপরাধে জড়াচ্ছে। মাদক কারবার থেকে শুরু করে তুচ্ছ ঘটনা থেকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটছে। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও। জঙ্গি, মাদক কারবারিসহ সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম র‍্যাব। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে এ কারণে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাবপ্রধান আরও বলেন, র‍্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে মোকাবিলা করবে জঙ্গিবাদ। প্রতিহত করবে সন্ত্রাসীদের। নতুন জঙ্গি সংগঠনের অর্থ যুক্তরাজ্য থেকে আসছে। এ টাকা দিয়েই জঙ্গিদের মদদ দেওয়া হচ্ছে। তবে জঙ্গিরা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত অভিযানও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ র‌্যাব প্রতিষ্ঠার ১৯ বছর অতিবাহিত হতে যাচ্ছে। এজন্য এই বাহিনীতে নতুন নতুন কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION