বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পেকুয়ায় প্রেমের ফাঁদ: নগ্ন ছবি ছড়ানোর ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

প্রেমের ফাঁদে ফেলে তুলে রাখা হতো নগ্ন ছবি। এরপর সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। এমন অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে কক্সবাজার জেলার চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের পেকুয়ার রাজাখালী গ্রামের আমিনুল হকের ছেলে মো. জহির উদ্দিন (৩২) এবং মিয়ারপাড়া গ্রামের মো. সওকতের ছেলে মো. সরোয়ার (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মোবাইলে পরিচয় হওয়া এক নারীকে বিয়ের প্রলোভনে সাক্ষাৎ করতেন জহির। এরপর সেই নারীর ব্যক্তিগত ছবি তুলে রাখতেন। পরে এসব ছবি দেখিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন তিনি। এতে ওই নারী রাজি না হওয়ায় তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন জহির। কিন্তু টাকা না দেওয়ায় জহির ছবি আরেক সহযোগী সরোয়ারের কাছে পাঠিয়ে দেন।

পরবর্তীতে ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION