রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয়: জাতিসংঘ

রোহিঙ্গা,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় বলে মনে করে জাতিসংঘ। থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দপ্তর গত রবিবার এক বিবৃতিতে এ কথা জানায়।

ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের একটি দলের সঙ্গে সাক্ষাতের জন্য মিয়ানমারের প্রতিনিধিদলের বাংলাদেশে সফর সম্পর্কে ইউএনএইচসিআর অবগত। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় পাইলট প্রকল্পের আওতায় সফরটি হচ্ছে। তবে এই আলোচনার সঙ্গে জড়িত নয় ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর আরো বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে ইউএনএইচসিআরের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ইউএনএইচসিআরের মূল্যায়নে, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয়। ইউএনএইচসিআর মনে করে, প্রত্যেক রোহিঙ্গার বিষয়টি জানা উচিত এবং নিজ দেশে তারা ফিরতে চায় কি না সেই বিষয়েও তাদের মতামত জানানোর অধিকার রয়েছে। কোনো রোহিঙ্গাকে দেশে ফেরার জন্য বাধ্য করা উচিত নয়।

বর্তমান সংকট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রত্যাবাসনের অধিকার সংরক্ষণের প্রচেষ্টার সমর্থনে, ইউএনএইচসিআর মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতির বিষয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা ও সংলাপকে গুরুত্বপূর্ণ বলে মনে করে।

রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ইউএনএইচসিআর মিয়ানমারের সঙ্গে কাজ করছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় প্রত্যাবাসনে অংশ নেয় সে জন্য বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে তারা কাজ করা অব্যাহত রাখবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরির প্রচেষ্টাকেও সংস্থাটি সমর্থন করবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION