সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসির হ্যাটট্রিকে প্রথমার্ধে আর্জেন্টিনার গোল উৎসব

খেলাধুলা ডেস্ক:
প্রথমার্ধে লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক। কুরাসাওর বিপক্ষে গোল উৎসবে মেতেছে আর্জেন্টিনা। করেছে ৫-০ গোল।পানামার বিপক্ষে ৯৯তম আন্তর্জাতিক গোল করেন লিওনেল মেসি। কুরাসাওর বিপক্ষে আর্জেন্টিনার গোলমুখ খুললেন তিনি, পেয়ে গেলেন শততম গোল। ২০ মিনিটে গোলটি করেন মেসি।

বক্সের মধ্যে বল নিয়ে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে ডানে গিয়ে নিচু শটে এই মাইলফলক ছোঁন মেসি।

এর আগে ১২ মিনিটে মনতিয়েল্লের কাট ব্যাক থেকে গোল করার সুযোগ নষ্ট করেন মেসি। তাকে রুখে দেন কুরাসাও গোলকিপার। চতুর্থ মিনিটে তার পাস থেকে বল নিয়ে খালি জাল পেয়েও লাউতারো মার্তিনেজ গোল করতে পারেননি। মেসির গোল হতেই শুরু হয় গোলবন্যা।

২৩ মিনিটে নিকোলাস গঞ্জালেস কর্নার থেকে পাওয়া বলে শট নিলে গোললাইন থেকে ক্লিয়ার করেন কুরাসাও ডিফেন্ডার। হাল না ছেড়ে উঁচুতে লাফিয়ে হেড করে লক্ষ্যভেদ করেন তিনি।

৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি, গঞ্জালেসের পাস থেকে জাল কাঁপান তিনি।

দুই মিনিট পর এনজো ফার্নান্দেস বক্সের বাইরে বল পেয়ে চতুর্থ গোল করেন।

৩৭ মিনিটে লু সেলসো খুঁজে পান মেসিকে। প্রতি আক্রমণে আর্জেন্টিনা অধিনায়ক হ্যাটট্রিক করেন, যা তার নবম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION