রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাহরির জন্য ছোট মাছের চচ্চড়ি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক:

সাহরিতে ভারী কোনো খাবার খেতে ভালোলাগে না। সহজে খাওয়া যায় এবং হজমে সহায়ক খাবারই এসময় খাওয়া ভালো। বেশিরভাগ ক্ষেত্রেই সাহরিতে ভাত খাওয়ার অভ্যাস আমাদের। সেক্ষেত্রে গরম ভাতের সঙ্গে ছোট মাছের চচ্চড়ি হলে খেতে ভালোলাগে। সাহরির জন্য ঝটপট তৈরি করতে পারেন ছোট মাছের চচ্চড়ি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

যেকোনো ছোট মাছ- ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি- ১ কাপ

কাঁচা মরিচ ফালি- ৭-৮টি

মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া- আধা চামচ করে

ধনিয়াপাতা কুচি- ১ টেবিল চামচ

তেল- আধা কাপ

লবণ ও পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর রান্নার কড়াইতে সব মসলা মেখে নিন। এবার তাতে মাছ দিয়ে হালকাভাবে মাখান। পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। সাহরিতে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ছোট মাছের চচ্চড়ি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION