সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বাফুফে সাধারণ সম্পাদককে দুই বছরের নিষেধাজ্ঞা ফিফার

খেলাধুলা ডেস্ক:

আর্থিক অনিয়মে এবার ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়লেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা এ তথ্য জানিয়েছে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বাফুফেতে বরাদ্দকৃত ফিফার ফান্ড ব্যবহারের ক্ষেত্রে মিথ্যা তথ্য-ডকুমেন্ট ব্যবহার করেছেন তিনি। এই অপরাধে ফুটবলীয় কার্যক্রমে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে আর্থিক জরিমানাও। বাংলাদেশি মুদ্রায় তাকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মূলত এই অনিয়মের জন্যেই কিছুদিন আগে বাফুফের এই কর্তাকে ফিফা সদর দফতর জুরিখে ডেকে পাঠানো হয়েছিল। তার পর তদন্ত শেষে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা।

ফিফা জানিয়েছে, আবু নাঈম সোহাগ তিনটি ধারা ভঙ্গ করেছেন। যেটি মূলত সাধারণ দায়িত্ব, আনুগত্য এবং জালিয়াতি ও মিথ্যাচার সম্পর্কিত।

এএফসি ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ফিফার মিডিয়া রিলিজ দেখেছি। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুই বছরের জন্য সাসপেন্ড হয়েছেন। এই শাস্তির বিপক্ষে হয়তো আপিলের সুযোগ রয়েছে।’

অন্যদিকে আবু নাইম সোহাগকে এই প্রসঙ্গে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

ভয়েস/আআ/সূত্র: বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION