বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ায় বাইক দুর্ঘটনায় আহত বৃদ্ধ মারা গেছেন

সড়ক দুর্ঘটনা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক,কুতুবদিয়া:

কুতুবদিয়ায় বাইক দূর্ঘটনায় আহত বৃদ্ধ মারা গেছেন।

শনিবার (১৬ এপ্রিল ) রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত‍্যু হয়।

প্রত‍্যক্ষদর্শীরা জানায়, শনিবার ইফতারের সময় কৈয়ারবিল ঘিলাছড়ি নাপিত পাড়ার অনন্ত শীল(৭৫) আজম সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বাইক তাকে চাপা দেয়।

এ সময় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব‍্যরত মেডিকেল অফিসার ডা. নাঈমা তাবাচ্ছুম (রণী) তাকে রেফার করেন। তাৎক্ষণিকভাবে বৃদ্ধকে চট্টগ্রাম নেয়ার পর রাত ১১ টার দিকে তার মৃত‍্যু হয় বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।

কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর বলেন, দুর্ঘটনায় নিহত বৃদ্ধের স্ত্রী দাবি জানিয়েছিলেন তার স্বামীকে ময়নাতদন্ত ছাড়া সৎকার করার। বিষয়টা চট্টগ্রাম হওয়ায় তারা চেষ্টা করেও বিফল হন বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION