বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যাকাত দরিদ্রের প্রতি করুনা নয় বরং ধনীর সম্পদে গরীবের অধিকার:জেলা প্রশাক

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের যৌথ আয়োজনে সরকারি যাকাত ফান্ডের উদ্যোগে ‘‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীষক’’ সেমিনার ও যাকাতের অর্থ বিতরণ ২০২৩ শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফা: উপ পরিচালক ফাহমিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশ ও জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, ইমাম—খতিব এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান কোরআন হাদিসের আলোকে যাকাতের তাৎপর্য তুলে ধরে বলেন যে, যাকাত মানে গরীবের প্রতি ধনীর দয়া বা করুনা নয়, বরং ধনীর সম্পদে গরীবের অধিকার রয়েছে। এ অধিকার শরীয়ত নির্ধারিত।

উল্লেখ্য, এ বছর কক্সবাজার জেলার উপজেলার জনসংখ্যার ভিত্তিতে কক্সবাজার সদরে ১৩৯৫৮৯/—, রামু ৬৯০০০/— , উখিয়া ৫৩০০০/—, টেকনাফ ৬৮০০০/—, চকরিয়া ১২৪০০০/— পেকুয়া ৪৫০০০/—, কুতুবদিয়া ৩৫০০০/— ও মহেশখালী উপজেলায় ৮০০০০/— করে সর্বমোট ৬,১৩.৫৮৯ টাকা গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION