মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

শীর্ষ চারে চেলসি

খেলাধুলা ডেস্ক:

পয়েন্ট টেবিলের তলানির দিকের দল ওয়াটফোর্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিল চেলসি। তাতে বেঁচে রইল সেরা চারে থেকে তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা।

শনিবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলের জয় তুলে নেয় চেসলি। কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলের পক্ষে একটি করে গোল করেন অলিভার জিরুদ, উইলিয়ান ও রোস বার্কলে।

দুর্দান্ত খেলেও আগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৩-২ গোলে হেরেছিল ব্লুজরা। এদিনের জয়ে আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডকে পাঁচে ঠেলে চতুর্থ স্থানে রইল দলটি। ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট চেলসির। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ম্যানইউ।

শীর্ষ চারের লড়াইয়ে আছে উলভারহ্যাম্পটনও। সমান ম্যাচে ৫২ পয়েন্টে নিয়ে ছয় নম্বরে তারা। ৫৮ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি।

এরই মধ্যে লিগ শিরোপা জিতে নেওয়া লিভারপুলের পয়েন্ট ৩২ ম্যাচে ৮৬। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি।

দিনের অন্য ম্যাচে এদিন বোর্নমাউথকে ৫-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION