বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মহেশখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সৃষ্টি ও কর্মে বিস্ময়কর প্রতিভা নজরুল শীর্ষক আলোচনা সভা

শাহাব উদ্দিন, মহেশখালী:

দ্বীপ উপজেলা মহেশখালীতে এই প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ও বিদ্রোহী কবির সৃষ্টিকর্মের বিস্ময়কর প্রতিভা নজরুল শীর্ষক আলোচনা সভা।

আগামী কাল ১২ মে শনিবার সকাল ১০ টায় মহেশখালী নজরুল পরিষদ মহেশখালীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা উদ্ভোধন করবেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন শিমুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকীর হোসেন।

নজরুল পরিষদ মহেখালী শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবু ছৈয়দের সভাপতিত্বে এবং আলমগির ফরিদ টেকনিক্যাল কলেজের বাংলা প্রভাষক মোহাম্মদ বেলাল হোসেন ও ইংরেজি প্রভাষক মোহাম্মদ কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য অনুষ্ঠানে বিদ্রোহী কবির জন্ম ও শৈশব, মেধা, কবিতা,সাহিত্য জীবনী সব কিছু নিয়ে আলোচনা হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION