সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হারতে হারতে রক্ষা জার্মানির

খেলাধুলা ডেস্ক:
ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে হারতে বসেছিল জার্মানি। ঘরের মাঠে নিজেদের হাজারতম ম্যাচে এই লজ্জায় ডুবতে বসেছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে শেষের নৈপুণ্যে তাদের রক্ষা করেছেন কাই হাভার্টজ।

ব্রেমেনে সোমবার জার্মানি ও ইউক্রেনের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। যদিও ম্যাচের ৮২তম মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল ইউক্রেন।

দ্বিতীয়ার্ধে বদলি নামা কাই হাভার্টজ ৮৩তম মিনিটে ব্যবধান কমান। যোগ করা সময়ে হাভার্টজই পেনাল্টি আদায় করেন। জসুয়া কিমিখ সফল স্পট কিক থেকে সমতা টানেন ম্যাচে।

জার্মানির পক্ষে প্রথম গোলটি করেন ফুয়েলখুগে। ইউক্রেনের পক্ষে জোড়া গোল করেন ভিক্তর শিয়ানকভ। অন্য গোলটি তারা পায় আত্মঘাতী থেকে।

এই নিয়ে টানা দুই ম্যাচে জয়হীন থাকল জার্মানি। বিশ্বকাপের গত মার্চে পেরুকে ২-০ গোলে হারিয়েছিল দলটি। কিন্তু পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় হান্স ফ্লিকের দল।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION