মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

লিভারপুলের আরো ৯ পয়েন্ট প্রয়োজন

খেলাধুলা ডেস্ক:

সাত ম্যাচ হাতে রেখে শিরোপা উদযাপন করা হয়ে গেছে। এবার লক্ষ্য রেকর্ড পয়েন্ট সংগ্রহ করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার। বলছি লিভারপুলের কথা।

প্রিমিয়ার লিগ শিরোপা জেতার তিন দশকের আক্ষেপ চলতি মৌসুমে ঘুচিয়েছে লিভারপুল। বুধবার রাতে ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়ে চলতি মৌসুমের ৩০তম জয় তুলে নিয়েছে। ইতিমধ্যে এই জয়ে ৩৪ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের শীর্ষ দলের মোট পয়েন্ট দাঁড়ালো ৯২। হাতে ম্যাচ আছে আর ৪টি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক পয়েন্ট অর্জন করতে লিভারপুলের প্রয়োজন আর ৯ পয়েন্ট। তাহলে ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটির ১০০ পয়েন্টের রেকর্ড ভেঙে নিজেদের করে নিতে পারবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

ক্লপের আগমনের পর থেকে বদলে যাওয়া লিভারপুল গত মৌসুমেও দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। লিগের ইতিহাসে সর্বোচ্চ ৩২ জয় নিয়ে ৯৭ পয়েন্ট অর্জন করেছিল। তবে ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থেকে শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছিল তারা। এবার তাই সব ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে গেছে লিভারপুল। সফলও হয়েছে দলটি। এখন কেবল লিগের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ১০০ পয়েন্ট ছোঁয়া এবং প্রথম দল হিসেবে সেটা ছাড়িয়ে রেকর্ড নিজেদের করে নেওয়ার সুযোগ থাকলো লিভারপুলের সামনে।

এদিকে বুধবার রাতে ব্রাইটনকে ৩-১ গোলে হারানোর পথে পাঁচ ম্যাচ পরে প্রতিপক্ষের মাঠে গোলের দেখা পেয়েছে অলরেডরা। এই ম্যাচে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। ফলে প্রিমিয়ার লিগে এই মিশরিয়ানের মোট গোল দাঁড়ালো ১৯-এ। এছাড়াও অপর গোলটি করেন জর্ডান হেন্ডারসন। আর ব্রাইটনের পক্ষে সান্ত্বনার গোলটি করেন লেয়ান্দ্রো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION