মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

খেলা হয়নি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের

খেলাধুলা ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতে লেগ খেলা হয়নি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। ইউরোপিয়ান প্রতিযোগিতাটি নতুন ফরম্যাটে লিসবনে আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় শেষ ষোলোতে বাকি থাকা ম্যাচগুলো নিয়ে তৈরি হয়েছিল সংশয়। আগের সূচি অনুযায়ী হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিই থাকবে নাকি পতুর্গালে নিরপেক্ষ ভেন্যুতে হবে- এই প্রশ্নের সমাধানে এসেছে উয়েফা। শেষ ষোলোর বাকি ম্যাচগুলো আগের সূচিতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

অর্থাৎ, সূচি অনুযায়ী ফিরতি লেগে নাপোলিকে ঘরের মাঠে আতিথ্য দেওয়ার কথা ছিল বার্সেলোনার। উয়েফার সিদ্ধান্তে ম্যাচটি ন্যু ক্যাম্পেই খেলবে কাতালানরা। একই সঙ্গে দ্বিতীয় লেগ খেলতে রিয়াল মাদ্রিদের যাওয়ার কথা ছিল ম্যানচেস্টার সিটির মাঠে। সেটাতেও কোনও পরিবর্তন আসেনি। ঘরের মাঠে প্রথম লেগ হারা রিয়াল আতিথ্য নেবে ইতিহাদ স্টেডিয়ামে।

দ্বিতীয় লেগের আরেকটি জমজমাট লড়াই বায়ার্ন মিউনিখ-চেলসির ম্যাচ হবে আগের সূচির আলিয়েঞ্জ অ্যারেনায়। আর জুভেন্টাস ঘরের মাঠে খেলবে লিওঁর বিপক্ষে। করোনাভাইরাসের কারণে এই আট দলের খেলা বাকি ছিল। তবে আগেই দুই লেগ শেষ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বসে আছে প্যারিস সেন্ত জার্মেই, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা ও আরবি লাইপজিগ।

শেষ ষোলো থেকে বাকি চার দল ঠিক হয়ে গেলেই চ্যাম্পিয়নস লিগের পুরো টুর্নামেন্ট চলে যাবে লিসবনে। সেখানে শুরু হবে ‘মিনি টুর্নামেন্ট’। প্রচলিত নিয়ম অনুযায়ী কোয়ার্টার ও সেমিফাইনালে থাকবে না দুই লেগ। নকআউট পদ্ধতিতে নিশ্চিত হবে ফাইনাল।

আগস্টে ফের শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। শেষ ষোলোর ফিরতি লেগ হবে ৭ ও ৮ আগস্ট। এরপরই লিসবনে শুরু নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ। ‘মিনি টুর্মামেন্ট’-এর ড্র-ও হয়ে যাবে আজ (শুক্রবার)। কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনালের ড্র হবে একই দিনে। স্বাগতিক দল নির্বাচনের জন্য ফাইনালের জন্য থাকছে ড্র।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION