মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক:

স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের দৌড়ে এগিয়েই থাকলো রিয়াল মাদ্রিদ। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে তারা লিগের ৩৫তম ম্যাচে ২-০ ব্যবধানে হারিয়েছে আলাভেসকে। এই জয়ে আবারো বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেলো জিনেদিন জিদানের শিষ্যরা। শিরোপা জয় নিশ্চিত করতে আর মাত্র দুটি জয়ই যথেষ্ট লস ব্লাঙ্কোসদের জন্য।

৩৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ এখন ৮০ পয়েন্ট। সমান ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট। উভয় দলের তিনটি করে ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যে রিয়াল মাদ্রিদ দুটিতে জিতলেই অর্থাৎ আর ৬ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে বার্সেলোনা তাদের শেষ তিন ম্যাচের তিনটি জিতলেও ধরতে পারবে না রামোস-বেনজেমাদের।

অবশ্য শেষ তিন ম্যাচের দুটিতে ড্র ও একটিতে জয় পেলেও শিরোপা রিয়ালের শোকেসে উঠবে। সেক্ষেত্রে রিয়াল ও বার্সার সমান ৮৫ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে কাতালানদের চেয়ে এগিয়ে থাকবে লস ব্লাঙ্কোসরা।

শুক্রবার রাতে ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে জিদান রক্ষণভাগে পাননি তার বহুদিনের পরীক্ষিত সৈনিক অধিনায়ক সার্জিও রামোস, দানি কারবাহাল ও মার্সেলোকে। নিষেধাজ্ঞার কারণে এদিন খেলতে পারেননি রামোস ও কারবাহাল। অন্যদিকে ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলিয়ান মার্সেলো। তাতে অবশ্য জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি রিয়ালকে।

১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা। আর বিরতির পর ৫০ মিনিটে মার্কো আসেনসিও গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। বেনজেমা একটি গোল করার পাশাপাশি অপর গোলটিতে সহায়তাও করেন।

৩৫ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে আলাভেস রয়েছে পয়েন্ট টেবিলের ১৭তম অবস্থানে। শেষ পর্যন্ত তারা রেলিগেশন এড়াতে পারে কিনা দেখার বিষয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION