সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জয়ে মৌসুম শুরু রিয়ালের

খেলাধুলা ডেস্ক:

করিম বেনজেমা চলে যাওয়ার পর একপ্রকার স্ট্রাইকার শূন্য হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। চলতি দলবদলে তারকা কোনো স্ট্রাইকারের ওপর নজরই দেয়নি তারা।

এর ওপর ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাকে ছাড়াই মৌসুম শুরু করতে হয় রিয়ালকে। কোর্তোয়ার বিকল্প হিসেবে একাদশে থাকা আন্দ্রে লুনিনকে অবশ্য খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি এদিন। কেননা আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
সান মামস বারিয়ে স্টেডিয়ামে ৪-৪-২ ফর্মেশনে পরিকল্পনা সাজান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মাঠের দখল নিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি তার দল। ২৮ মিনিটে দানি কার্ভাহালের পাস থেকে তাদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। যদিও প্রথম সুযোগ আসে ১৪ মিনিটে। ফেদে ভালভের্দের বুলেট গতির শট ক্রসবারের কিছুটা পাশ কাটিয়ে চলে যায়।

প্রথম গোলের ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ১০৩ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসা জুড বেলিংহ্যাম। ডেভিড আলাবার কর্নার থেকে আলতো ভলিতে রিয়ালের জার্সিতে প্রথম গোলের দেখা পান এই ইংলিশ মিডফিল্ডার। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও রিয়াল দাপট দেখালেও গোলের দেখা পায়নি। বিরতির পর খেলার পঞ্চম মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার এদের মিলিতাও। তার কান্না দেখে বোঝা যাচ্ছিল চোটটা গুরুতরই হবে।

এদিকে লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দেড়টায় বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হেতাফে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION