সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাকিব আশাবাদী তামিমকে নিয়ে

খেলাধুলা ডেস্ক:

এশিয়া কাপের মিশনে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রোববার শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন তারা। আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের।

এবারের এশিয়া কাপে দলে আছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের ৫ ক্রিকেটার। সংবাদ সম্মেলনে তাদের নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন অধিনায়ক সাকিব আল হাসান। জানালেন, তাদের বিশ্বজয়ী ‘উইনিং মেন্টালিটিটা’ নিজেদের ড্রেসিং রুমেও চান তিনি।

এদের মধ্যে বাংলাদেশ দলে তামিম ইকবালের বদলি হিসেবে এসেছেন আরেক তামিম। সিনিয়র তামিম দেশের ক্রিকেটে কিংবদন্তি। জুনিয়র তামিমের ওপর চাপ থাকাটাই স্বাভাবিক। তাকে নিয়ে বেশ আশাবাদী সাকিব। তবে তানজিদ তামিমের থেকে অধিনায়ক সাকিবের চাওয়া খুব বেশি নয়, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।’

বাংলাদেশ জাতীয় দলে এখন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ৫ ক্রিকেটার রয়েছেন। বড় মঞ্চ সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে তাদের। সাকিব বলেন, ‘ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে, তাদের ভেতর ওই উইনিং মেন্টালিটিটা আছে। সেই মানসিকতাটা এখানেও তারা টেনে নিয়ে আসবে। ড্রেসিং রুমের আবহাওয়াটাও সেভাবেই গড়ে দেবে, এমনটাই আশা করছি।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION