সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিশ্বকাপজয়ী লঙ্কান স্পিনার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার

ভয়েস নিউজ ডেস্ক:

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে গ্রেপ্তার হয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে পেশ করা হবে। শ্রীলঙ্কা পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের লঙ্কান প্রিমিয়ার লিগে তিনি একাধিক ক্রিকেটারকে ম্যাচ পাতাতে প্ররোচিত করেছেন। ওই আসরে তিনি খেলেননি। এমনকি আসর চলাকালীন দেশেও ছিলেন না। বিষয়টি তখনই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (আকসু) জানিয়েছিল।

তাকে ক্রীড়া আইনে গ্রেপ্তার করা হয়েছে। ক্রীড়াঙ্গন বিশুদ্ধ রাখতে আইনটি শ্রীলঙ্কা ২০১৯ সালে প্রণয়ন করেছে। এই আইনে কোন ব্যক্তি দেশটির যে কোন খেলার ফলাফল, অগ্রগতি, আচরণ প্রভাবিত করার জন্য কাউকে অনুরোধ বা প্ররোচিত করলে বা প্ররোচিত করার নির্দেশ দিলে তা খেলাধুলায় দুর্নীতি বলে গণ্য হবে।

আইনটির অধীনে সেনানায়েকেই শ্রীলঙ্কার প্রথম গ্রেপ্তারকৃত ব্যক্তি। গত মাসে শ্রীলঙ্কার আদালত সেনানায়েকের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেনানায়েকে ২০১২-২০১৬ সাল পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত ছিলেন তিনি। ওই বছর শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই স্পিনার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION